সর্বশেষ

সারাদেশ

পাবনায় সোয়া ৪ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় পাবনা জেলায় এবার ৪ লাখ ২০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রবিবার সকালে পাবনা পৌরসভা চত্বরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টি দূরীকরণে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

পাবনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক খাইরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. খাইরুল কবির এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. রাশেদুল বারীসহ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনা জেলার ৯টি উপজেলার মোট ৭৪টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১ হাজার ৯৪৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৪ লাখ ২০ হাজার ৯০৪ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অন্ধত্ব প্রতিরোধ করে এবং স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন