সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসায় নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি তিনি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানের শেষে নতুন ভবনের সার্বিক কল্যাণ এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. মাহফুজুর রহমান রিটন এক কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ ছাড়া মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক। সম্মাননা স্মারক পাঠ করেন মাদ্রাসার সুপার আব্দুল করিম সিদ্দীকি।

এ সময় বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং মহানগর বিএনপির সহসভাপতি মো. মোক্তার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মুঈদ, মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক, ৩০ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি বাবলু মিয়া, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক আব্বাস আলী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন