সর্বশেষ

জাতীয়

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অসুস্থ বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। পাশাপাশি তাঁর চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় দায়িত্বও নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অসুস্থ কাঙালিনী সুফিয়া

দেশের বরেণ্য বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও সার্বিক দায়িত্ব নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)।

বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে কাঙালিনী সুফিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন এবিজি ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর মো. আমিনুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন।

জানা গেছে, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হচ্ছে—এমন একটি সংবাদ প্রতিষ্ঠানের নজরে এলে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় এবিজি ফাউন্ডেশন।

সহায়তা গ্রহণের পর কাঙালিনী সুফিয়া বলেন, তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তাঁর ডান হাতও ভাঙা রয়েছে। এ অবস্থায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১১ জুন রাজবাড়ীতে নিজ বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে যান কাঙালিনী সুফিয়া। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দীর্ঘদিন ধরে অর্থসংকটের কারণে তাঁর চিকিৎসা নিয়মিতভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানা যায়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন