সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি দুর্ঘটনায় শাহিদ মাতবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
অ্যাম্বুলেন্সে নিহত যুবক

বুধবার (২৪ জুন) সকালে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগতির গাড়ি একটি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা শাহিদ মাতবর নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহত শাহিদ মাতবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তরকান্দি গ্রামের রুস্তম মাতবরের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন