সর্বশেষ

সারাদেশ

শেরপুর পৌরসভার ৭০ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা হলরুমে আয়োজিত এক সভায় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা

শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অংশীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা। এ খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), কোভিড-১৯ প্রকল্প, আইইউজিআইপি, সিআরডিপি এবং মূলধন খাতসহ মোট আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা। এসব খাতে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, কৃষি বিভাগের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন