সর্বশেষ

সারাদেশ

মাগুরায় ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় ওয়ালটন প্লাজার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীপুর ওয়ালটন প্লাজায় শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে দিনব্যাপী রোগীদের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরার শ্রীপুর উপজেলায় ওয়ালটন প্লাজার উদ্যোগে বুধবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও প্লাজার গ্রাহকেরা বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সকালে ভার্চুয়ালি ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার প্রধান কার্যালয়ের ম্যানেজিং পার্টনার মাহবুব আলম খালিদ এবং ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান।

শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. ইব্রাহিম খলীলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. পার্থ প্রতিম বিশ্বাস। তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. ইব্রাহিম খলীল বলেন, সারা দেশে ওয়ালটনের ৭০০টিরও বেশি প্লাজায় একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। স্থানীয় জনগণ ও প্লাজার গ্রাহকদের জন্য কোম্পানির সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনেক অসহায় ও দুস্থ মানুষ বিভিন্ন কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন