রাজশাহীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী মহানগরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী নগরীতে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী মহানগর যুবদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব, এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।
সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। এ সময় মহানগর ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়।
১২১ বার পড়া হয়েছে