সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারিত হবে আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি)। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয় কি না, সেই বিচারের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, বর্তমানে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর আওতায় দলটির কর্মকাণ্ড বিচারাধীন থাকায় তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামলে তা আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সরকার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ডা. জাহেদ উর রহমান দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে শক্ত অবস্থান নেওয়ার মতো রাজনৈতিক বা নৈতিক সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করেন না। অতীতের ঘটনাগুলো এখনো জনগণের স্মৃতিতে স্পষ্ট থাকায় দলটির জন্য জনসম্মুখে দৃঢ় অবস্থান নেওয়া কঠিন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার এক চিঠিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন বহাল থাকবে।

চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন