সর্বশেষ

আইন-আদালত

সালমান শাহ'র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল, আদালতের নতুন নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রায় ৩০ বছর আগে মৃত্যুবরণ করা চিত্রনায়ক সালমান শাহ'র মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্বের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দেন।
সালমান শাহর কবর

আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আগের অনুমতি বাতিলের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. জুয়েল রানার আদালত তা মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, দীর্ঘ ৩০ বছর পর মরদেহ উত্তোলনে কোনো কার্যকর ফল পাওয়া যাবে না এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এর আগে চলতি বছরের ২৪ মে সালমান শাহ'র মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পক্ষ থেকে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই আদালত অনুমতি দেয়।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহ'র মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করেন তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম। মামলায় সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার অভিযোগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের ঘটনার বিবরণ উল্লেখ করা হয়, যেখানে নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আবেদনে বলা হয়, মরদেহ উত্তোলন ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে পূর্বের নির্দেশ বাতিল করাই যুক্তিযুক্ত বলে মনে করেন আদালত।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন