সর্বশেষ

জাতীয়

তাজিয়া মিছিলে অস্ত্র ও দাহ্য পদার্থ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, তাজিয়া মিছিলে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ তথ্য জানান। তিনি বলেন, আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আতশবাজি, পটকা, বিস্ফোরক বা দাহ্য পদার্থ ব্যবহারের ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হবে। মিছিলের বিভিন্ন প্রবেশপথে নিয়মিত তল্লাশি চালানো হবে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ কিছু দলের সদস্য বা সন্দেহভাজন ব্যক্তিরা মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। তবে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন