বরগুনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আনন্দ মিছিল
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনার বেতাগী ও কাকচিড়া এলাকায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে উদযাপন ও আনন্দ মিছিল করেছেন। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
বরগুনা জেলার কাকচিড়া সাংগঠনিক থানায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। একইসঙ্গে বেতাগী উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিছিলে ছাত্রলীগের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
তবে বেতাগী উপজেলার কোন স্থান থেকে মিছিলটি শুরু হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে গত একদিনে বেতাগী থানা পুলিশ ছাত্রলীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়তি নজরদারি রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে