রাঙামাটিতে রাতভর অভিযান: আওয়ামী লীগ কর্মীসহ আটক ২১
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৭:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন।
রবিবার রাতে রাঙামাটিতে জেলা পুলিশের বিশেষ অভিযানে একাধিক থানায় পৃথকভাবে এই আটক অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।
কোতয়ালী থানার আওতাধীন রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে মোঃ নুরুল হক, মোঃ কবির, চম্পক দাশ, মোঃ নিজাম উদ্দীন, মোঃ ইলিয়াছ, মোঃ ইসমাইল বেগসহ একাধিক ব্যক্তি রয়েছেন।
এছাড়া মোঃ জসিম, মোঃ নয়ন, তারিকুল ইসলাম মিজান, মোঃ রাসেল, শাহাদত হোসেন জীবন, রাম প্রসাদ শীল, জাহিদুল ইসলাম বাবু, মোঃ সাইফুল ইসলাম, দুর্জয় কান্তি দে রিন্টু ও হাফিজুর রহমানকে আটক করা হয়।
কাউখালী থানায় বিশেষ অভিযানে যুবলীগের এক সদস্য ও ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
কাপ্তাই থানার একটি পৃথক অভিযানে সুইডিস পলিটেকনিক সংলগ্ন এলাকা থেকে মোঃ রাশেদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে বাঘাইছড়ি ও লংগদু থানায় পৃথক অভিযানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে