সর্বশেষ

সারাদেশ

পাবনায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা দমন এবং বাল্যবিবাহ বন্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পাবনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘সচেতনতামূলক কার্যক্রম প্রচার ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে মূল আলোচনা শুরু করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জিলাল উদ্দিন। তিনি তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা ইয়াসমিন। বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন