সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি বিদেশ সরকার (৫৫)-কে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যৌথ অভিযানে র‍্যাব-১, র‍্যাব-৪ ও র‍্যাব-১৩ অংশ নেয়।
আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি

র‍্যাব-৪ জানায়, সোমবার দিবাগত রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার দশুলিয়া (গুচ্ছগ্রাম) এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে আসামি বিদেশ সরকারকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১৭ জুন আশুলিয়ার শিমুলিয়া এলাকার লালারটেক এলাকায় ওই ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার পর ভুক্তভোগী শিশু অভিযুক্ত ব্যক্তির পরিবারের শিশুর সঙ্গে খেলতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে।

ঘটনার পর ভুক্তভোগী শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানালে তার বাবা আশুলিয়া থানায় একটি মামলা করেন। এরপর থেকেই আসামি পলাতক ছিলেন। পরবর্তীতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-৪।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন