জামালপুরে ‘দি পপুলার জেনারেল হসপিটাল’-এর শুভ উদ্বোধন
সোমবার, ২২ জুন, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর জেলা শহরের বিজয় চত্বরে চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করেছে ‘দি পপুলার জেনারেল হসপিটাল’। সর্বাধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে হাসপাতালটির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, চিকিৎসা খাতের উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি এবং সাধারণ সম্পাদক এ বি এম মাকছুদুর রহমান সোহেল। চিকিৎসা খাতের আধুনিকায়ন এবং সেবার মান উন্নত করার বিষয়ে তারা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক মো. শাহাদাত হোসেন জিন্নাহ, পরিচালক মো. সেলিম রেজা, মো. মমিনুল হক মমিন, মো. নূরে আলম সিদ্দিকী এবং আইসিটি বিভাগের এসএএস সিনা ইবনে হালিমি সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রশংসা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জামালপুরের সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং সার্বক্ষণিক জরুরি সেবার মাধ্যমে এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।
১০২ বার পড়া হয়েছে