সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন: সুস্থ জীবনযাপনে যোগচর্চার গুরুত্ব তুলে ধরলেন বক্তারা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

সোমবার, ২২ জুন, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা যোগব্যায়ামের শারীরিক ও মানসিক উপকারিতা এবং সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।

ময়মনসিংহ নগরীর মফিজ উদ্দিন ইন্ডেক্স প্লাজায় রোববার (২১ জুন) বিকেলে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। ভারতীয় হাই কমিশন, সিলেট এবং লাইফ প্লাস ইয়োগা সেন্টারের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (কালচার অ্যান্ড স্পোর্টস) রাজেশ ভাটিয়া, লাইফ প্লাস ইয়োগা সেন্টারের পরিচালক জুলফিকার হায়দার এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে মানুষ শারীরিক ও মানসিক চাপের মধ্যে জীবনযাপন করছে। প্রযুক্তিনির্ভর জীবনধারার কারণে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। নিয়মিত যোগচর্চা শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে।

ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, যোগব্যায়াম একটি জীবনদর্শন, যা মানসিক প্রশান্তি ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। বিশ্বব্যাপী যোগ এখন সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন