সর্বশেষ

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে বিশাল মানববন্ধন

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ২০ জুন, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও তিস্তা নদী তীরবর্তী এলাকায় বিশাল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। জামায়াতে ইসলামীর স্থানীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দের নেতৃত্বে এই কর্মসূচিতে তিস্তা পাড়ের হাজারো সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে দ্রুত বাজেট বরাদ্দের দাবি জানান।
রংপুরে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১০টা থেকে রংপুর মহানগরীর লালবাগ, শাপলাচত্বর, প্রেসক্লাব, কাচারী বাজার ও ডিসির মোড় এবং কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার তিস্তাপাড়ের মহিপুর থেকে বুড়িরহাট পর্যন্ত বিস্তৃত এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজপথে অবস্থান নেন।

সমাবেশে নেতৃত্ব দেন রংপুর অঞ্চলের অন্তত ১০ জন জামায়াত মনোনীত সংসদ সদস্য। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহুবার রহমান বেলাল, সদস্য সচিব ও রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান এবং রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি এটিএম আযম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, তিস্তা বেষ্টিত উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন। বর্ষাকালে ভারত উজানের গজলডোবা ব্যারাজ খুলে দেওয়ায় তিস্তা অববাহিকায় ভয়াবহ বন্যা ও নদীভাঙন দেখা দেয়, যাতে হাজারো পরিবার গৃহহীন হয়। আবার শুষ্ক মৌসুমে পানি না থাকায় নদীটি মরুভূমিতে পরিণত হয়, ব্যাহত হয় কৃষি উৎপাদন।

তিস্তা পাড়ের এই দীর্ঘমেয়াদি শোষণ ও বঞ্চনা দূর করতে সরকারের অবিলম্বে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া উচিত বলে দাবি জানান বক্তারা। উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন