সর্বশেষ

সাহিত্য

টান

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

শনিবার, ২০ জুন, ২০২৬ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
এ এক অদ্ভুত মায়াবী টান, যার পিছে ছুটে চলা প্রতিনিয়ত।
কোনো বাধ্যবাধকতা নেই, তাড়া নেই, কর্তব্য নেই; আছে শুধু মায়া।
যাকে অনুসরণ করেই নিয়মের বেড়াজালে আটকে থাকা।
গুলশান চৌধুরী

কতভাবেই যে আগলে রেখেছে এই আমাকে,
মায়ার অন্তর্জালে!

অনিয়মের কাছেই তাই বারবার সমর্পিত হতে চাই,
নিয়মের ধার না ধেরে।
ছুটি সময়কে তোয়াক্কা না করে,
বেহিসাবি মনটা শুধু অনিয়মকেই ভালোবাসে!

হেঁয়ালির স্রোতে ভেসে চলে উজানে,
দূর থেকেই তার টালবাহানা দেখে।

তাড়িয়ে বেড়ানো নেশাতুর দৃষ্টির পানে চেয়ে,
কখনও হেসে ওঠে হাসির সঙ্গে হাসির তাল মিলিয়ে,
কখনও পা ফেলে পায়ের সঙ্গে পা মিলিয়ে।

কখনও খুব করে খুঁজে ফেরে কাছে পাওয়ার নেশায়,
আবার অভিমানে দূরে সরে যায়।

কত বাহানায় যে সে কাছে আসে,
না থেকেও থাকে সমস্ত সত্তাজুড়ে!

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০