অনিয়ম
তথ্য উন্মুক্ত হলে সরকারি প্রকল্পে অনিয়ম কমানোর সুযোগ বাড়বে
সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের জন্য সহজলভ্য করা গেলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে কোনো প্রকল্পে কত টাকা বরাদ্দ, কত টাকা ব্যয় হয়েছে, কাজের অগ্রগতি কতটুকু, ঠিকাদার বা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পরিচয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হচ্ছে কি না—এসব তথ্য নিয়মিত প্রকাশের মাধ্যমে সরকারি অর্থ ব্যবহারের ওপর নাগরিক নজরদারি বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুক্তাগাছায় ভোটকেন্দ্র সংস্কারের ৪০ লাখ টাকায় অনিয়মের অভিযোগ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
জামালপুরে গণপরিবহনে অনিয়ম বন্ধে মানববন্ধন
জামালপুরে গণপরিবহনে যাত্রী হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে চিকিৎসা খাতে অনিয়ম বন্ধে ৬ দফা দাবি
রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিরিক্ত পরামর্শ ফি নিয়ন্ত্রণ, শিশু হাসপাতাল দ্রুত চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সহকারী মোহাম্মদ জাহিদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও সাধারণ জনগণ।
সড়ক নির্মাণে বড় অনিয়ম: রাতারাতি পিচ কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে ভরাট
চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। আড়াই মিটার প্রশস্ত সড়কের অনেকাংশ ফাঁকা রেখে পিচ কার্পেটিং করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।