সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৪টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা-এর পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট ভেন্নাতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের নুরু মিয়ার একটি মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।

এই সময় আগুন নেভাতে অংশ নেন নসিমন চালক বাবুল মোল্যা। আগুনের মধ্যে একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ আরও তিনজন আহত হন।

আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের অন্তত পাঁচটি দোকান পুড়ে যায়।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাটিতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন