সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শহীদ মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন স্বাধীন ফল ভান্ডারের সামনে ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ মোল্লা সদর উপজেলার রশিদনগর এলাকার আফসার উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মোল্লা মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কানাইপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন