সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে ৬৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চম্পা খাতুন (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের একটি চৌকস দল সন্দেহভাজন চম্পা খাতুনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর থানার মন্দিরা শিকারপাড়া এলাকার মঈনুল হকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও এলাকায় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র্যাব সূত্রে আরও জানা গেছে, বুধবার রাতে চম্পা খাতুন মাদক বিক্রির উদ্দেশ্যে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সদস্যরা তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান চালান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। গ্রেফতারের পর আসামিকে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন