সর্বশেষ

সারাদেশ

ছুটি না নিয়ে কর্মস্থল ছাড়ার অভিযোগ পাউবোর ৫ কর্মকর্তার বিরুদ্ধে

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া পানি উন্নয়ন বিভাগের (পাউবো) পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে। একটি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তারা রাজধানীতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই গেছেন।

পাবনার বেড়া পানি উন্নয়ন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দাপ্তরিক ছুটি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে। এতে বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন—বেড়া পানি উন্নয়ন শাখা-২-এর উপসহকারী প্রকৌশলী আতিক হোসেন, শাখা-১-এর উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, শাখা-৬-এর উপসহকারী প্রকৌশলী সুরুজ মণ্ডল, সহকারী প্রকৌশলী রাসেল ফকির এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তাওফিকুর রহমান।

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া একটি মামলায় এই পাঁচজনসহ মোট ১২ জনকে অভিযুক্ত করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), তেজগাঁও বিভাগ। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নথিপত্রসহ ১৫ জুন হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

নোটিশের পরিপ্রেক্ষিতে ১৫ জুন তাঁরা ঢাকায় যান বলে জানা গেছে। তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা আনুষ্ঠানিকভাবে ছুটি অনুমোদন না নিয়েই কর্মস্থল ত্যাগ করেছেন এবং টানা দুই দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেড়া পানি উন্নয়ন বিভাগের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট পাঁচজনের মধ্যে চারজনকে পাওয়া যায়নি। এ সময় সহকারী প্রকৌশলী রাসেল ফকির কার্যালয়ে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাসেল ফকির বলেন, তিনি ১৫ জুন ঢাকায় গিয়েছিলেন এবং রাতে ফিরে এসেছেন। ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে জানিয়ে গিয়েছিলেন।

অন্যদিকে আতিক হোসেন মুঠোফোনে ঢাকায় অবস্থানের বিষয়টি অস্বীকার করে জানান, তিনি অফিসের কাজে বাইরে রয়েছেন। হাবিবুর রহমানও প্রথমে অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য না দিলেও পরে জানান, তিনি ঢাকায় গিয়েছিলেন এবং রাতেই ফিরে এসেছেন। তিনিও মৌখিক অনুমতির কথা উল্লেখ করেন।

বেড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, জরুরি প্রয়োজনে অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা মৌখিক অনুমতি নিয়ে বাইরে যান। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ছুটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট পাঁচজন মৌখিক অনুমতি নিয়েই গেছেন বলে তিনি জানান।

তবে পাবনা পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন, কর্মস্থলের বাইরে যেতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে—তা মৌখিক বা লিখিত যেকোনোভাবেই হোক। অনুমতি ছাড়া কেউ বাইরে গিয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন