সর্বশেষ

সারাদেশ

টঙ্গীতে অভিযান: ৫৮ লাখ টাকা ও ১০ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার ২

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে পুলিশের অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৫৮ লাখ টাকা এবং ১০ হাজার ৫০০টির বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ২ ব্যক্তি

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আউচপাড়ার মুক্তার বাড়ি রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আনোয়ার ও শাওন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

উদ্ধারকৃত নগদ ৫৮ লাখ টাকা

পুলিশের দাবি, অভিযানের সময় তাঁদের কাছ থেকে নগদ ৫৮ লাখ টাকা এবং ১০ হাজার ৫০০টির বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয় এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন