সর্বশেষ

সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং শিক্ষার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সম্মেলন কক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি, অবসরপ্রাপ্ত), ট্রাস্টের সদস্য-সচিব ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম এবং সিন্ডিকেটের সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক। এছাড়া জনসংযোগ ও ছাত্রকল্যাণ দপ্তরের নোবেল বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম অনলাইনে সভায় যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি উৎকর্ষভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলেও মতামত ব্যক্ত করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন