সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৪

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলাহাট থানার আওতাধীন কলেজ মোড় সংলগ্ন ভোলাহাট–রহনপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করে।

আটক ব্যক্তিরা হলেন— ভোলাহাট উপজেলার কলেজ মোড় সন্ন্যাসীতলা এলাকার মো. শুভ (২৮), শিবগঞ্জ উপজেলার নামো টিকরী গ্রামের মো. মোস্তাকিম (২৮), টিকরী বাজার এলাকার মো. ছারোয়ার জাহান (২৯) এবং নামো টিকরী গ্রামের মো. ইব্রাহিম খলিল (১৭)।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মো. কামাল হোসেন, এসআই মো. বশির আহম্মেদ, এসআই মো. শাহীন আলমসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকারসহ আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন