নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহিদুল ইসলাম ধলু
শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা।
শুক্রবার (৫ জুন) বেলা ১২টায় শহরের বরুণকান্দি এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে জানানো হয়, মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁ পৌরসভা, নওগাঁ–বদলগাছী–জয়পুরহাট আঞ্চলিক সড়কের দুই পাশে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যও রয়েছে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য নওগাঁ গড়ে তুলতে সহায়ক হবে।
১৭১ বার পড়া হয়েছে