সদরপুরে শিশুকে চকলেটের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম রেজাউল প্রামাণিক (৬০)। তিনি উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামের মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।
এই ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রেজাউল প্রামাণিক পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে অ্যালভেরা গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যান।
ঘরে নিয়ে দরজা বন্ধ করে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।
এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত বৃদ্ধকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান:
"ভুক্তভোগী শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
১৮১ বার পড়া হয়েছে