সর্বশেষ

রাজনীতি

১৩ বছরেও পরিবর্তন হয়নি বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, নতুন কমিটির দাবি জোরালো

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে একই নেতৃত্বে পরিচালিত হচ্ছে ঢাকা মহানগর উত্তরাধীন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি। এতে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে জানা গেছে। তারা দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বনানী থানা স্বেচ্ছাসেবক দলকে ঘিরে একাধিক নেতার মন্তব্য প্রকাশ্যে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন তার একটি পোস্টে লেখেন, “বনানী থানা স্বেচ্ছাসেবক দলের বয়স ১৩ বছর ৫ মাস চলছে।” তার এই মন্তব্যকে দীর্ঘদিন ধরে কমিটি পুনর্গঠন না হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন সংগঠনের অনেক নেতাকর্মী।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম সরকারও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বৃদ্ধ নেতৃত্বে আর কমিটি দেখতে চাই না। এবার তরুণদের নিয়ে বনানী থানা কমিটি গঠন করা হোক।”

সংগঠনের একাধিক নেতাকর্মীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে একই নেতৃত্ব বহাল থাকায় নতুন ও তরুণ কর্মীদের নেতৃত্বে আসার সুযোগ সীমিত হয়ে গেছে। এতে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হচ্ছে বলেও আশঙ্কা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বনানী থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, “একই কমিটি দীর্ঘদিন ধরে থাকায় তৃণমূল পর্যায়ে হতাশা তৈরি হয়েছে। নতুন ও যোগ্য নেতৃত্ব এলে সংগঠন আরও গতিশীল হবে।”

তবে এ বিষয়ে বর্তমান কমিটির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোতে নিয়মিত নেতৃত্ব পরিবর্তন এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা হলে সাংগঠনিক কার্যক্রম আরও প্রাণবন্ত হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের প্রকাশ্য মন্তব্যের পর বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের দাবি আবারও জোরালো হয়েছে। এখন কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্ব এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন