সর্বশেষ

সারাদেশ

শিশুর মরদেহ আটকে টাকা দাবির অভিযোগ শেবাচিমে 

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১০ জুন, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া দুই বছর বয়সী এক শিশুর মরদেহ আটকে রেখে অর্থ দাবির অভিযোগ উঠেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক অস্থায়ী লাশবহনকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের পাশের লাশঘরের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিহত শিশুর স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, মুলাদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শিশুটিকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ

নিহত শিশুর স্বজনদের অভিযোগ, মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাসপাতালের অস্থায়ী লাশবহনকারী আলমগীর ও তার সহযোগীরা ২০ হাজার টাকা দাবি করেন। স্বজনরা দুই হাজার টাকা দিলেও অভিযুক্তরা আরও অর্থ দাবি করে মরদেহ আটকে রাখেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে হাসপাতালের লাশঘরের সামনে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত হন। পরে উপস্থিত জনতার ক্ষোভের মুখে অভিযুক্তরা মরদেহ ছেড়ে দিতে বাধ্য হন বলে জানান স্বজনরা। এরপর পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার এবং উপস্থিত সাধারণ মানুষ সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন