সর্বশেষ

সারাদেশ

২০২৬ বিশ্বকাপ ফ্রান্সের; দাবি জ্যোতিষী আবদুস ছালাম শিকদারের

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১০ জুন, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন দেশের জ্যোতিষী আবদুস ছালাম শিকদার। তিনি দাবি করেছেন, আগামী বিশ্বকাপে ফ্রান্স শিরোপা জিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে।
জ্যোতিষী আবদুস ছালাম শিকদার

মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেন। তার মতে, বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। সেই ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে ফ্রান্স বিশ্বকাপ ট্রফি জিতবে।

ফেসবুক পোস্টে আবদুস ছালাম শিকদার বলেন, ২০২৬ বিশ্বকাপে বেশ কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। তার দাবি অনুযায়ী, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন সেমিফাইনাল থেকেই বিদায় নেবে। অন্যদিকে ব্রাজিলও ফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে।

তিনি আরও উল্লেখ করেন, ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে ফ্রান্স বিজয়ী হয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি নিজেদের করে নেবে বলে তিনি দাবি করেন।

আবদুস ছালাম শিকদার বলেন, প্রায় দুই সপ্তাহের গবেষণা ও বিশ্লেষণের পর তিনি এ পূর্বাভাস তৈরি করেছেন। তার ভাষ্য, অতীতেও তার বেশ কয়েকটি পূর্বাভাস বাস্তবে মিলেছে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি জানান, ২০১৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। মানুষের আগ্রহ ও উৎসাহ থেকেই তিনি বিভিন্ন বিষয়ে পূর্বাভাস দিয়ে থাকেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, আবদুস ছালাম শিকদারের এই পূর্বাভাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে বিশ্বকাপের প্রকৃত ফলাফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্স ও প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতেই।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন