সর্বশেষ

আন্তর্জাতিক

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে নতুন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১০ জুন, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলা শুরু হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে পরিচালিত এ অভিযান দেশটির কথিত ‘অযৌক্তিক আগ্রাসনের সমানুপাতিক জবাব’। হামলার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সেন্টকমের দাবি, ইরানের হামলায় ভূপাতিত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে একটি মার্কিন সামুদ্রিক ড্রোনের সহায়তায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এমন উদ্ধার অভিযানে সামুদ্রিক ড্রোন ব্যবহারের বিষয়টিও প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। তিনি জানান, হেলিকপ্টারটির দুই পাইলট নিরাপদ রয়েছেন। তবে এ ঘটনার জবাবে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটিতে একটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ড্রোনটি ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটিকে লক্ষ্যবস্তু করেছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় তেহরান আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

হেলিকপ্টার ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন হামলার ঘোষণা দেয় সেন্টকম। সাম্প্রতিক এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন