সর্বশেষ

রাজনীতি

নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে নড়াইল জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নড়াইল শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক হাসিবুর রহমান, এবং জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলী হাসান বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবসমাজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সায়দাত কবির রুবেল নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুল ইসলাম নয়ন এবং সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নড়াইল জেলা যুবদল সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবে।

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন