সর্বশেষ

সারাদেশ

থানায় কৃষকদল নেতাকে মারধরের অভিযোগ, ভাঙ্গায় উত্তেজনা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১০ জুন, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় থানার ভেতরে এক কৃষকদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লার বিরুদ্ধে। আহত ওই নেতা উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বল।

অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা কৃষকদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার শাস্তি এবং প্রত্যাহারের দাবি জানান।

ভুক্তভোগী ও দলীয় নেতাদের দাবি, সোমবার রাতে কৃষকদল নেতা ফারদিন হাসান উজ্জ্বলের এক প্রতিবেশীকে পুলিশ আটক করে থানায় নেয়। পরে তাকে দেখতে থানায় গেলে এসআই কবির মোল্লা তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে, ভাঙ্গা থানার এসআই মো. কবির মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে এবং তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন। তবে মারধরের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় রাজনৈতিক নেতারা।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন