জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কচুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
বুধবার, ৩ জুন, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় উপজেলার সাইনবোর্ড বাজারে এ কর্মসূচির আয়োজন করে ৬ নম্বর রাড়ীপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন ৬ নম্বর রাড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা তাদের বক্তব্যে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহনেওয়া।
১৮৪ বার পড়া হয়েছে