সর্বশেষ

বিনোদন

শাকিব খানের ছোটবেলার চরিত্রে ভুবন গগন

রকস্টার সিনেমায় আগুন চরিত্র নিয়ে প্রশংসায় ভাসছেন নির্মাতা ও সহশিল্পীরা

বিনোদন রিপোর্টার
বিনোদন রিপোর্টার

সোমবার, ১ জুন, ২০২৬ ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র “রকস্টার”-এ সুপারস্টার শাকিব খান-এর ছোটবেলার ‘আগুন’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ছে শিশু শিল্পী ভুবন গগন। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি ঈদে মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে।
সুপারস্টার সাকিব খানের সঙ্গে শিশু শিল্পী ভুবন গগন।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি শৈশবের চরিত্রে অভিনয় করে ভুবন গগন জানান, চরিত্রটির জন্য তাকে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। তিনি বলেন, “ভালো অভিনয়ের জন্য আমি তিন মাস চুল কাটিনি। পরিচালকের নির্দেশ ছিল, তাই চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছি।”

অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে রকস্টার সিনেমায় শাকিব খানের ছোটবেলার আগুন চরিত্রে অভিনয় করা শিল্পী ভুবন গগন।

শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, শুটিংয়ের শেষ দিকে তিনি একবার শাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ পান। সে সময় শাকিব খান তাকে অভিনয়ের জন্য উৎসাহ দেন এবং ভবিষ্যতে আরও ভালো করার পরামর্শ দেন।

ভুবন গগন বলেন, “তিনি আমার নাম লিখে অটোগ্রাফ দেন এবং আমাকে বলেন তুমি একদিন বড় রকস্টার হবে। সেই মুহূর্তটা আমার জন্য অনেক বিশেষ ছিল।”

অভিনেতা তারেক আনামের সঙ্গে শিশু শিল্পী ভুবন গগন।

পরিবার ও ক্যারিয়ার প্রসঙ্গে জানা যায়, ভুবন গগন বর্তমানে একজন ব্যস্ত শিশু শিল্পী হিসেবে কাজ করছেন। তিনি এর আগে অমিতাভ রেজা চৌধুরীর একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্র ও ব্র্যান্ড ক্যাম্পেইনে কাজ করেছেন তিনি। আড়ং, সেইলর, গ্রামীণফোনসহ একাধিক প্রতিষ্ঠানের ফটোশুটেও অংশ নিয়েছেন এই শিশু অভিনেতা।

অভিনেত্রী রোজী সিদ্দীকীর সঙ্গে শিশু শিল্পী ভুবন গগন।

সিনেমার অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন দিলারা জামান, তারিক আনাম খান এবং রোজী সিদ্দিকী। নির্মাতা আজমান রুশোও ভুবন গগনের অভিনয়ের প্রশংসা করেছেন বলে জানা গেছে।

রকস্টার সিনেমার শিশু শিল্পী ভুবন গগনকে দেওয়া নায়ক সাকিব খানের অটোগ্রাফ।

ভুবন গগন জানিয়েছেন, “রকস্টার”-এ কাজ করা তার ক্যারিয়ারের অন্যতম বড় অভিজ্ঞতা। সিনেমাটি বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বলে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রকস্টার সিনেমার পরিচালক আজমান রুশো এবং কো-প্রোডিউসার স্বর্ণার সঙ্গে শিশু শিল্পী ভুবন গগন।

উল্লেখ্য, ভুবন গগন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো-এর চিফ ফটো জার্নালিস্ট (ফিচার) কবির হোসেনের ছেলে।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন