ফরিদপুরে উল্টো রথযাত্রার শোভাযাত্রা উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শুক্রবার সকালে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী গৌড় গোপাল আঙ্গিনায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সমাজ থেকে হানাহানি দূর করে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের পারস্পরিক সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। এ ধরনের উৎসব সমাজে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
এর আগে, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ঐতিহাসিক শ্রীঅঙ্গনে গিয়ে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন সনাতন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎসবের মূল আকর্ষণ হিসেবে দুপুরের দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার নারী-পুরুষ ও ভক্ত অনুরাগী এই শোভাযাত্রায় অংশ নিয়ে উল্টো রথের রশি টেনে উৎসবকে মুখরিত করে তোলেন।
১২৪ বার পড়া হয়েছে