সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ৩০ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জেলাজুড়ে চলা বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সাফল্য পেয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৩ জুলাই রাতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল মাঠে নামে। এরপর ২৪ জুলাই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামে মাদক কারবারি মো. রসুল মিয়ার (৪২) বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় রসুলের হেফাজত থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যমানের ১ কেজি হেরোইন এবং ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ। এই বিপুল পরিমাণ মাদকের উৎস ও সরবরাহকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ প্রশাসন।

জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ২১ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জে এই বিশেষ অভিযান চলছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকমুক্ত জেলা গড়তে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন