সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব।

জাল নোট, প্রতারণা, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

এরই অংশ হিসেবে কুষ্টিয়ার বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেন র‍্যাব-১২ সিরাজগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে তারা কুষ্টিয়ার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন এবং ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে র‍্যাব-১২ অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া সাংবাদিকদের বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের প্রতারণা, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ হাটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পশুবাহী ট্রাকে চাঁদাবাজি এবং জোরপূর্বক নির্দিষ্ট হাটে পশু নামাতে বাধ্য করার মতো অপতৎপরতা রোধে র‍্যাবের বিশেষ টিম কাজ করছে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের জাল টাকা শনাক্ত ও প্রতারণা থেকে সতর্ক করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জাল নোট শনাক্তের বিভিন্ন কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

এছাড়া হাট কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সে জন্য র‍্যাবের টহল ও নজরদারি কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন