সর্বশেষ

সারাদেশ

৪৫০ টাকার দ্বন্দ্বে বন্ধুকে হত্যা, রাজশাহীতে আটক যুবক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ২৫ মে, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় মাত্র ৪৫০ টাকা লেনদেনকে কেন্দ্র করে বন্ধুর হাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান নামে এক যুবক। সোমবার (২৫ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ফয়সাল আলী জয়কে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আশিকুর রহমান ও ফয়সাল আলী জয় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পেশায় অটোরিকশাচালক জয় গত ২১ মে আশিকুরকে ৪৫০ টাকা ধার দেন। সোমবার সকালে টাকা ফেরত চাইতে গেলে আশিকুরের সঙ্গে জয়ের বাকবিতণ্ডা হয়। পরে জয় সেখান থেকে চলে যান।

এরপর বেলা ১১টার দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় আবারও দুজনের মুখোমুখি দেখা হয়। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে জয় ধারালো অস্ত্র দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আশিকুরকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত ফয়সাল আলী জয়কে আটক করে। রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দামকুড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন