সর্বশেষ

জাতীয়

ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের পাশে বসুন্ধরা শুভসংঘ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ মে, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর এলাকার বিভিন্ন অসচ্ছল পরিবারের খোঁজখবর নিতে গিয়ে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা বেলু ও শাহানার মানবেতর জীবনসংগ্রামের কথা জানতে পারেন। পরে তাদের জন্য ঈদসামগ্রীর ব্যবস্থা করা হয়।

জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী বেলুর একটি পা নেই। জীবিকার তাগিদে তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে সামান্য আয় করে জীবন চালান। নিত্যদিনের কষ্ট আর সীমাবদ্ধতার মধ্যে চলতে হলেও ঈদ উপলক্ষে পরিবারের জন্য নতুন কিছু কেনার সামর্থ্য ছিল না তার। এমন সময়ে বসুন্ধরা শুভসংঘের সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

অন্যদিকে শাহানা মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ সামনে রেখে পরিবারের প্রয়োজনীয় বাজার করা তার জন্য কঠিন হয়ে উঠেছিল। বসুন্ধরা শুভসংঘের দেওয়া সহায়তা পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের জীবনেও ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় বাসিন্দারাও বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন