সর্বশেষ

সারাদেশ

হাকিমপুরে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে মাদ্রাসা ম্যানেজিং কমিটি বাতিল

মুসা মিয়া হিলি, দিনাজপুর
মুসা মিয়া হিলি, দিনাজপুর

সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসায় চারটি কর্মচারী পদে নিয়োগকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে সোমবার এ সিদ্ধান্ত জানানো হয়। অভিযোগে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় সভাপতি অনিয়মিতভাবে হস্তক্ষেপ করে বিধি-বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়।

এর আগে মাদ্রাসার সুপার মোজাহার আলী লিখিতভাবে বোর্ডে অভিযোগ দাখিল করলে বিষয়টি তদন্তের জন্য হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে চারটি পদে নিয়োগে মোটা অংকের অর্থ লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী—প্রতিটি পদে একজন করে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। তবে অভিযোগ রয়েছে, সভাপতি গোপনে অর্থের বিনিময়ে এসব পদে নিয়োগ দেন।

এ ঘটনায় নিয়োগবঞ্চিত একাধিক প্রার্থী দিনাজপুর আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় মাদ্রাসা সভাপতি, সুপারসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

মাদ্রাসার সুপার মোজাহার আলী অভিযোগ করে বলেন, প্রতি পদে প্রায় ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকার বিনিময়ে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, নৈশপ্রহরী পদে আবেদনকারী এক প্রার্থী জানান, তাকে ডেকে নিয়ে গিয়ে অর্থের দাবি করা হয় এবং টাকা না দিলে চাকরি না পাওয়ার কথা বলা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তদন্ত ও অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বাতিল হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন