সর্বশেষ

সারাদেশ

ঈদ সামনে, পঞ্চগড়ে কামারপাড়ায় ব্যস্ততা তুঙ্গে

কামরুজ্জামান টুটুল,  পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ২৫ মে, ২০২৬ ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। কোরবানিকে কেন্দ্র করে পঞ্চগড় সদর উপজেলার কামারপাড়ায় এখন চলছে কর্মচাঞ্চল্য।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত লোহা পেটানোর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে পঞ্চগড় বাজারের ঐতিহ্যবাহী কামারপাড়া। দা, বঁটি, ছুরি, চাপাতি ও কোরবানির বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় অর্ধশত বছর ধরে পঞ্চগড় বাজারের কামারপাড়ায় চলে আসছে এই কর্মযজ্ঞ। প্রতি বছর ঈদুল আজহা এলেই বাড়ে কাজের চাপ। এবারও ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন কামাররা, যাতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।

কামারদের অভিযোগ, কোরবানির মৌসুমে কাজের চাপ বাড়লেও কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না। তারপরও বাপ-দাদার পেশা টিকিয়ে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা।

পঞ্চগড় বাজারের কামার মজিবর বলেন, “সারা বছরই আমাদের কাজ থাকে। তবে ঈদ এলে ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। দিন-রাত পরিশ্রম করে ক্রেতাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করছি।”

প্রায় ৫০ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত মজিবর রহমান বলেন, “এটা আমাদের পূর্বপুরুষের পেশা। চাইলেও সহজে ছাড়তে পারি না। কিন্তু এখনকার তরুণরা এ ধরনের কষ্টের কাজ করতে আগ্রহী নয়। তাই ভবিষ্যতে এই শিল্প টিকে থাকবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

কোরবানির জন্য ছুরি ও চাপাতি কিনতে আসা আনিছুর রহমান মানিক বলেন, “সবকিছুর দাম বেড়েছে। তাই লোহার জিনিসপত্রের দামও বেশি। তারপরও কোরবানির প্রয়োজনেই কিনতে হচ্ছে।”

স্থানীয়দের মতে, আধুনিকতার প্রভাবে অনেক ঐতিহ্যবাহী পেশা হারিয়ে গেলেও এখনো টিকে আছে কামার শিল্প। তবে নতুন প্রজন্মের অনাগ্রহ এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
 

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন