সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জের হাওরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের মিঠামইনে চালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন–অষ্টগ্রাম অলওয়েদার সড়কের হাওর এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ৬ বছর বয়সী সন্তান আয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় চালবোঝাই একটি পিকআপ ভ্যান মিঠামইন থেকে অলওয়েদার সড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভাতশালা সেতুর কাছাকাছি পৌঁছালে অষ্টগ্রাম দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলে থাকা তিনজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন