সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে কুরবানি বিষয়ক আলোচনা ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ২৪ মে, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “কুরবানির তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও বার্ষিক কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) নগরীর আকুয়া ওয়ারলেস এলাকায় অবস্থিত বায়তুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুরবানির ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমেদ। তিনি ইসলামের আলো সর্বস্তরে পৌঁছে দিতে কুরবানির ভূমিকা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো শিক্ষার্থীর হাতে অ্যান্ড্রয়েড বা স্মার্ট মোবাইল ফোন দেওয়া যাবে না। মোবাইল ফোন কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তিকে ধ্বংস করে দিচ্ছে। একজন ছাত্রকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত ও পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকে অবশ্যই মোবাইল ফোনের কুপ্রভাব থেকে দূরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, সন্তানের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মা ও অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মো. আমিরুল ইসলাম (ডিডি), মো. শহিদুল ইসলাম, আবুল আলীম কাজল, আমিনুল ইসলাম, ফজলুল করীম রাজা ও রাসেল মিয়া।

এ সময় মাদ্রাসার শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন