সারাদেশ
কুষ্টিয়ায় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আরিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় ট্রলি চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
শনিবার, ২৩ মে, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আরিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধান বহনের কাজে ব্যবহৃত একটি ট্রলি মাঠের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা শিশু আরিয়ান হঠাৎ ট্রলিটির নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করে স্থানীয়রা আটক করে রাখে। নিহত শিশু আরিয়ান ওই এলাকার বাসিন্দা মামুনের ছেলে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন