সর্বশেষ

মতামত

চব্বিশের জুলাই আন্দোলন:

জনতার আকাঙ্ক্ষা বনাম সুবিধাবাদীদের প্রতারণা

মাসুদুল হাসান রনি
মাসুদুল হাসান রনি

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
​আমার দৃষ্টিতে চব্বিশের জুলাই আন্দোলন স্পষ্টতই দুটি পরস্পরবিরোধী ধারায় বিভক্ত।
​প্রথম ধারাটি হলো— ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে আসা এদেশের আপামর সাধারণ জনগণ।

যাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের চিরতরে পতন এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পুনর্যাত্রা। এই একই আশায়, পুঞ্জীভূত ক্ষোভ থেকে প্রবাসে থাকা বাংলাদেশিরাও রাজপথে নেমে এসেছিলেন, বিশ্বমঞ্চে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতন রাজপথে সক্রিয় না থাকতে পারলেও চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাস থেকে জনমত গঠনে নানাভাবে সক্রিয় অংশগ্রহন ছিল।

​দ্বিতীয় ধারাটি অত্যন্ত কুৎসিত— যেখানে সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আবেগ ও ত্যাগকে পুঁজি করে দেশকে এক চরম অরাজকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, পাটোয়ারী, হান্নান আর আখতাররা মূলত: উগ্রবাদকে ক্ষমতার মসনদে বসানোর এক পরিকল্পিত খেলায় মেতে উঠেছিল। আন্দোলনের শুরু থেকে আজ অবধি এদের প্রতিটি পদক্ষেপেই নানামুখী ষড়যন্ত্রের গন্ধ স্পষ্ট। এদের উদ্দেশ্য যে বিন্দুমাত্র সৎ ছিল না, তা দিন দিন দেশবাসীর সামনে উন্মোচিত ও প্রমাণিত হয়ে যাচ্ছে।

​তরুণ ও ছাত্রসমাজকে রাস্তায় দেখে এদেশের মানুষ এদের বুকভরা ভালোবাসা দিয়েছিল। কিন্তু নাহিদ-আসিফ গং সেই আবেগের চরম অপব্যবহার করেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে নিকৃষ্টতম প্রতারণা করেছে। আজ দেশের মানুষের কাছে এদের মুখোশ সম্পূর্ণ উন্মোচিত, এদের জালিয়াতি জলের মতো পরিষ্কার। এই সুবিধাবাদী চক্রের সাথে যারা অতীতে ছিল কিংবা বর্তমানে আছে, তারা প্রত্যেকেই জেনেবুঝে দেশটাকে অস্থিতিশীল করার এক গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রে লিপ্ত। চব্বিশের ৫ই আগস্ট থেকে ছাব্বিশের ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত এদের প্রতিটি কর্মকাণ্ডই ছিল দেশ ধ্বংসের নীলনকশা। জনগণকে এক বিশাল ধোঁকার সাগরে ডুবিয়ে এরা জুলাইয়ের শহীদ ছাত্র জনতার আত্মত্যাগ ও অবদানকে ম্লান করেছে এবং নিজেদের ইতিহাসের আর্বজনায় পরিণত করেছে।

​স্পষ্ট ভাষায় বলে দেওয়া ভালো— জুলাই আন্দোলন কোনো নাহিদ কিংবা আসিফের একক সম্পত্তি নয়। জুলাই এদেশের ১৮ কোটি গনতন্ত্রকামী মানুষের। সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে জুলাই এনেছিল, নাহিদ-আসিফদের মতো সেই রক্ত আর ত্যাগকে পুঁজি করে ক্ষমতার ‘ব্যবসা’ করার জন্য নয়।

যারা জুলাইকে সমালোচনা করেন, তারা নাহিদ-আসিফদের সমালোচনা করুন। তাদের ষড়যন্ত্র নিয়ে কথা বলুন। কিন্ত জুলাইয়ের আন্দোলনে সাধারন মানুষের যে আকাঙ্ক্ষায় অংশগ্রহণ এটাকে নাহিদ- আসিফগংদের সাথে মেলাবেন না। দু'টো ভিন্ন বিষয় - লেখার শুরুতেই উল্লেখ করেছি।

লেখক: গণমাধ্যমকর্মী

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন