সর্বশেষ

সারাদেশ

জামালপুরে মোবাইল কোর্টে অবৈধ ইটভাটা উচ্ছেদ, চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ২৪ মে, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। শনিবার (২৩ মে) সকালে জামালপুর সদর উপজেলায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। পাশাপাশি প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি।

মোবাইল কোর্টের মাধ্যমে “মেসার্স জারা ব্রিকস (ফিক্সড চিমনি)” নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে স্কেভেটর ব্যবহার করে পুরো কাঠামো কার্যত অকার্যকর করে ফেলা হয়।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়ভাবে পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন