সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ধর্ষণচেষ্টা মামলায় মূল আসামিসহ তিনজন গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

শনিবার, ২৩ মে, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক বিধবা নারীর ওপর ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন মো. রাব্বি খান (৩২), মো. রুবেল মৃধা (৪০) এবং মো. ইমন হাওলাদার (৩৫)। তাদের সবাই কলাপাড়া উপজেলার বাসিন্দা। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে মূল আসামি রাব্বি খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ মে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর পূর্ব চালিতাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি একটি বসতঘরের পেছনের অংশে সিধ কেটে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা এক মধ্যবয়সী বিধবা নারীর ওপর হামলার চেষ্টা চালায়।

ভুক্তভোগীর মা ওই দিনই কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) মো. সাজেদুল ইসলাম জানান, তদন্তে জানা যায় মূল আসামি রাব্বি খান ভুক্তভোগীর পূর্বপরিচিত ও প্রতিবেশী। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজি না হওয়ায় এ ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

তিনি আরও জানান, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায় এবং একাধিক স্থানে অবস্থান পরিবর্তন করতে থাকে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রথমে দুইজন আসামিকে কলাপাড়া থেকে এবং পরে মূল আসামিকে ঢাকার বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ঘটনার পর দ্রুত স্থান পরিবর্তন করছিল, ফলে তাদের অবস্থান শনাক্তে সময় লাগে। পরে সমন্বিত অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেফতার করা সম্ভব হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন