সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শনিবার, ২৩ মে, ২০২৬ ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধ ও জমিজমা সংক্রান্ত উত্তেজনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে জমি ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিরোধপূর্ণ পরিস্থিতির জেরে কয়েকজন ব্যক্তি একটি পক্ষের একটি বাড়িতে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় বকুল হোসেন (৩২) নামে একজন গুলিবিদ্ধ হন। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। এছাড়া সুমন (৩৬) নামে আরও একজন আহত হয়েছেন। অপরদিকে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে কর্নেলের মা সারবানু (৬২) আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুলিবিদ্ধ বকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার পর এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন